
কচুয়া প্রতিনিধি:মোঃ আবু ইউসুফ উদয়ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় কচুয়া উপজেলার সাচার বাজারে থেকে এ র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কচুয়া উপজেলার সভাপতি খাইরুল আবেদিন স্বপন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুবদল সবসময় দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কাজ করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কচুয়া উপজেলার সভাপতি আবদুস ছালাম শান্ত এর সভাপতিত্বে, যুব দলের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সেক্রেটারি ইউসুফ মিয়াজি,কচুয়া উপজেলার সিনিয়র সহ সভাপতি আঃ খালেক,জাহাঙীর মজুমদার, যুুব সাংগঠনিক সম্পাদক দলের মনির হোসন, সদস্য সচিব শহিদুল ইসলাম সরকার, সহ আরও অনেকেই।