1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধুপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মধুপুরে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

আঃ আজিজ চৌধুরী মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাংগাইল মধুপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতের উপর আওয়ামী লীগের লগী বৈঠার নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশ জামায়েত ইসলামী মধুপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মধুপুর রানী ভবানি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে মূল সড়ক প্রদিক্ষণ করে বাসস্ট্যান্ড চত্তর হয়ে মধুপুর অডিটোরিয়ামের সামনে সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী টাংগাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ি আসনের বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনিত প্রার্থী, প্রিন্সিপাল মোঃ মোন্তাজ আলী, মধুপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবদুল কাদির,সেক্রেটারি রিজোয়ানউল্লাহ খান রেদুয়ান, পৌর আমির সহ ইউনিয়ন হতে আগত নেতাকর্মীরা। নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত হয় মধুপুর শহর। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে নির্ভেজাল মধুপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করাসহ ২০০৬ সালের ২৮ অক্টোবরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার দুঃসহ যন্ত্রনার স্মৃতিচারণ করে সংসদে কোরআন হাদিসের আলো জালানোর মনোবাসনা পোষণ করেন। এসময় বক্তারা দুষ্কৃতিকারিদের ফাঁসির দাবিতে কড়া বক্তব্য প্রদান করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্হাপনের ইংগিত দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ