1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় বিপুল সমাগম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: র‍্যালি ও আলোচনা সভায় বিপুল সমাগম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র‍্যালি ও প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়, যেখানে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন— পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল গণতান্ত্রিক অধিকার রক্ষা, ভোটাধিকারের লড়াই এবং রাষ্ট্রের সংকটকালীন মুহূর্তে নেতৃত্ব প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে দলের গণজোয়ার সৃষ্টি করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে নিরলসভাবে মাঠে কাজ করার প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ