1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত হতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, যুবদল হচ্ছে বিএনপির শক্তির উৎস। যুব সমাজই পারে আন্দোলনকে সফলতার পথে নিয়ে যেতে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা।
তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। তাদের সামনে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। যুবদল হচ্ছে সেই শক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ায়।

সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঐক্যের প্রতীক। আমরা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহির ইকবাল পিন্টু ঠাকুর।

তিনি বলেন, যুবদল মানে সংগ্রাম ও ত্যাগের নাম। নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধন অটুট রাখতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সদস্য সচিব মো. আলামীন হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম ও মো. মুজাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

বক্তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ