1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঘাটাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাটাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

জয়নাল আবেদীন তারেকঃ

টাংগাইলের ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় ঘাটাইল গণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নেতা কর্মীরা সমবেত হতে থাকে, পরে আনন্দ র‍্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খেলার মাঠে সমবেত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত শাওন, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল সহ উপজেলা যুবদল, পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ