1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) এই অভিযানটি পরিচালনা করা হয়।

ঠাকুরগাঁও জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে দুদকের চার সদস্যের একটি টিম দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিভিন্ন বিভাগে অভিযানটি চালানো হয়েছে। এসময় রোগীদের খাদ্য, ওষুধ, ল্যাবসহ সকল বিষয়ে তদন্ত করা হয়।

জেলা দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, কমিশনের অনুমোদনক্রমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়ম,অসঙ্গতি দেখা গেছে। রোগীদের নিম্নমানের খাবার, ওয়াশরুম অপরিষ্কার, বাইরে থেকে আসা রোগীদের হাসপাতালে সেবা না দিয়ে ল্যাবের টেকনিশিয়ানরা বাইরের ডায়াগনস্টিক সেন্টার দিয়ে ব্যবসা করে এবং জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তাররা রোগীদের রোগ নির্ণয় করার জন্য বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে যাওয়ার জন্য উৎসাহিত করে অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাবে সব ধরনের রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকলেও সেটা তারা করছেন না।

এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান, তার স্টাফরা তার কথা শুনছে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ম্যানেজমেন্টে সমস্যা থাকার কথা স্বীকার করেন এবং বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ