1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভেড়ামারায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ রবিবার সকাল ১০ টার সময় আদর্শ কলেজ
সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর সভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নূরউদ্দিন নুরু, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস,
,মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব, বাহিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম সহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ