1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়নে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নান্দুলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ বায়েজীদ বোস্তামী, কর্মপরিষদ সদস্য প্রভাষক আনোয়ার হোসেন, অফিস সেক্রেটারি ইয়াকুব আলী, যুব বিভাগের সভাপতি মোঃ সাকিব হোসেনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব, করণীয় ও নির্বাচন পরিচালনার নানাদিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ