1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাওয়াতি যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র দাওয়াতি যুব সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

কচুয়া প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক দাওয়াতি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় সাচার ডিগ্রি কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার দায়িত্বশীল মারুফ আহমেদ সুমন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
> “আমরা যদি তিনটি বিষয়ে অটল থাকতে পারি, তবে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব— এক, আল্লাহর বিধান মেনে চলা; দুই, রাসূল (সা.)-এর তরিকা অনুসরণ করা; এবং তিন, ব্যক্তিগত আমলের মাধ্যমে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের আমির মীর মোহাম্মদ ওহিদুজ্জামান, এবং পরিচালনা করেন ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন লালী,
কচুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরিফুল্লাহ পাঠান,কচুয়া উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি মাওলানা মহসিন উদ্দিন ইকবাল,
জিবি ইউনিয়নের দায়িত্বশীল প্রফেসর মফিজুল ইসলাম,১নং সাচার ইউনিয়নের যুব বিভাগের সহসভাপতি মোহাম্মদ আহসান হাবিব,সেক্রেটারি কবির হোসেন মোল্লা,সহকারী সেক্রেটারি তানভীর ফারাবী,এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাচার ডিগ্রি কলেজ শাখার সভাপতি মাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ইসলামী আদর্শে গঠিত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং যুব সমাজকে নৈতিকতা, জ্ঞান ও দাওয়াতি কর্মে সম্পৃক্ত হওয়ার আহ্বান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ