1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় বাসর রাতে এক যুবকের আত্মহত্যা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় বাসর রাতে এক যুবকের আত্মহত্যা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বাসর ঘর থেকে পালিয়ে গিয়ে জামাল ফকির (২৭) নামে এক যুবক গলায় গামছা পিছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গিয়েছে (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে এ ঘটনা ঘটে। আপনি এত জামাল ফকির ঐ গ্রামের রজো ফকিরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। জামাল ফকির প্রেমের সম্পর্ক করে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের দুলালী গ্রামের লিটন ভুইয়ার মেয়ে রোকেয়া ওরফে মিতালী বেগম ( ১৮) কে গত ২১ অক্টোবর লটারি পাবলিকের কার্যালয়ে ফরিদপুর কোর্ট ম্যানেজের মাধ্যমে দুইজনের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

পরে গতকাল বৃহস্পতিবার 23 শে অক্টোবর বিকালে উভয় পক্ষের অভিভাবকদের সিদ্ধান্তক্রমে বরযাত্রী করে নববধূকে বাড়িতে আনা হয়। রাতে উভয় পক্ষের উপস্থিতিতে সকলের সাথে রাতের খাবার খাওয়া শেষ করে প্রত্যেকই নিজ নিজ অবস্থানে গিয়ে ঘুমিয়ে পড়েন। জামাল ফকির পরকীয়া স্বামী-স্ত্রী হিসাবে একই রুমে বাসর ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাতে কোন এক সময় সকলের অজান্তে জামাল ঘর থেকে বের হয় তার বসতবাড়ির উত্তর পাশে চকের মধ্যে আখ চাষের জমিতে (বর্তমানে ফসল বিহীন) থাকা বাসের আরার সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে জামালকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার আপন বড় ভাই দুলাল ফকির ও কামাল ফকির ঘটনাস্থল থেকে লাশ নামিয়ে বসত বাড়িতে নিয়ে আসে।
পরে পুলিশ কে খবর দেয়। ফুলের ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের স্ত্রীর নববধূ রোকেয়া ওরূপে মিতালী বেগম বলেন, রাতে আমরা একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। কখন তিনি ঘর থেকে বের হয়েছেন, তা আমি বুঝতে পারিনি। সকালে লোকজনের চিৎকার শুনে ঘুম ভেঙ্গে, তখন জানতে পারি তিনি মারা গিয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ