1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ,ভেজাল ও নিন্মমানের শিশু খাদ্য পাওয়া যাওয়ার কারনে দুই ব্যাবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে জেলা শহরের জামরুলতলায় খাদ্যপণ্য, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স ভাই ভাই স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নকল ,ভেজাল ও নিন্মমানের শিশু খাদ্য পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে মামুন স্টোর নামের প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাগুরা জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ