1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নগরকান্দায় ইউপি সদস্যের যাত্রাপালা বন্ধ কর প্রশাসন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নগরকান্দায় ইউপি সদস্যের যাত্রাপালা বন্ধ কর প্রশাসন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নগরকান্দায় তালমা ইউনিয়নের রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য সলেমান ফকিরের উদ্যোগে আজ (বুধবার) বিকালে যাত্রাপালার আয়োজন করা হয়।

তবে ওই আয়োজনকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও সচেতন মহলের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন প্লাটফর্মে এ আয়োজন এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এর ফলে এলাকায় উত্তেজনাসৃষ্টি হয় এবং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলার আলেম-ওলামা ও স্থানীয় বিশিষ্টজনরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান, বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে দ্রুত পদক্ষেপ নেন। উপজেলা প্রশাসন কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনা স্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।

স্থানীয়দের সহযোগিতায় শেষ পর্যন্ত যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।
যাত্রাপালা আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য সলেমান ফকির বলেন, স্থানীয়দের অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম মাত্র এখানে আমি কোন দোষের কিছু দেখি না। হুজুররা এটাকে গানের অনুষ্ঠান হিসাবে এবং যাত্রাবালা হিসেবে প্রচার করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করা হয়েছিল, যা আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এ ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল। জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ