1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে
র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির সূচনালগ্নে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিসংখ্যান অফিসার কাউসার আলীর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক,
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল উদ্দিন, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খান, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা মাহাবুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এবারের প্রতিপাদ্যটি মেনে চলতে পারলেই অনেকাংশে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে। একটা দুর্ঘটনা শেষ করে দেয় পুরো পরিবারকে। তাই সচেতন হওয়ার বিকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ