1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শতাধিক রিপ্রেজেন্টেটিভদের অংশগ্রহণে জয়পুরহাটে পেশাজীবী বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শতাধিক রিপ্রেজেন্টেটিভদের অংশগ্রহণে জয়পুরহাটে পেশাজীবী বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে শহর পেশাজীবী বিভাগের উদ্যোগে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

শহর পেশাজীবী ইউনিটের সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পেশাজীবী বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, ও শহর সেক্রেটারি মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর পেশাজীবী বিভাগের সহকারী সেক্রেটারি কাইছার আহমেদ।

সভায় জেলার বিভিন্ন কোম্পানিতে কর্মরত প্রায় শতাধিক রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।

বক্তারা সমাজে নৈতিকতা,পেশাগত সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ