1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিশ্বকাপ নারী ক্যারম টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বকাপ নারী ক্যারম টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বিশ্বকাপ নারী ক্যারম টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপ যাচ্ছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫
কিশোরগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নারী ক্যারম টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। মালদ্বীপে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার সপ্তম আসর শুরু হবে ২ ডিসেম্বর এবং চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত চারজন নারী ক্যারম খেলোয়াড়ের মধ্যে রয়েছেন—ঢাকার ক্রীড়া শিক্ষক আফসানা নাসরিন, সাতক্ষীরার শিক্ষক ফারজানা বানু শিল্পী, ঢাকার খেলোয়াড় আছিয়া খাতুন এবং কিশোরগঞ্জের শামছুন নাহার মাকছুদা।
শামছুন নাহার মাকছুদা জানান, ১৭ অক্টোবর (শুক্রবার) তিনি বাংলাদেশ ক্যারম ফেডারেশন থেকে চূড়ান্ত মনোনয়নের খবর পেয়েছেন। তিনি বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্যারম খেলায় অংশ নিয়ে দেশের সুনাম বৃদ্ধি করাই আমার লক্ষ্য।”
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গত ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হয় নারী খেলোয়াড় বাছাই পর্ব। সেখানে ১০ জন প্রতিযোগীর মধ্যে লীগ পদ্ধতিতে চারজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে শামছুন নাহার মাকছুদা ও তার সহকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা গর্বের সঙ্গে উড়াবেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ