1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

তৌহিদ,মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ পূর্বপাড়া গ্রামে নিজ জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীল চান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম নীল চাঁন (৫৫), পিতা মৃত নৈমুদ্দীন শেখ, গ্রাম দাতিয়াদাহ পূর্বপাড়া, ডাকঘর বাবুখালী, থানা মহম্মদপুর, জেলা মাগুরা।

জানা যায়, রবিবার ২০ অক্টোবর সকাল ৬ টার দিকে দাতিয়াদাহ পূর্ব পাড়ার মৃত নৈমুদ্দীন শেখ এর ছেলে নীল চাঁন নিজের জমির ধানক্ষেতে ইঁদুর মারার উদ্দেশ্যে বিদ্যুৎ লাইন দিয়ে রাখেন। পরে দুপুরে বাড়ি না ফেরায় তার বড় ছেলে নাসির খোঁজাখুঁজির একপর্যায়ে বিকাল ৫ টার দিকে জমিতে গিয়ে দেখতে পান, তার বাবা বৈদ্যুতিক শকে মৃত অবস্থায় পড়ে আছেন।

তদন্তকালে নীল আানের ছেলে ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, নিহত নীল চাঁন নিজেই ইঁদুর নিধনের জন্য বৈদ্যুতিক তার বসিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাম পায়ে হাঁটুর নিচে বৈদ্যুতিক সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ