1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীর নেয়াজপুরে কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবির এর দারসুল কোরআনে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীর নেয়াজপুরে কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবির এর দারসুল কোরআনে হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মু. অলি উল্লাহ ইয়াছিন
স্টাফ রিপোর্টার নোয়াখালী।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলার উদ্যোগে গতকাল নেয়াজপুরে কাশেমবাজারে বিএনপি – ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠণ কর্তৃক দারসুল কোরআন প্রোগ্রামে হামলার প্রতিবাদে জেলা শহর মাইজদীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান।

সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ মাহফুজুল হক।

প্রধান অতিথি হাবিবুর রহমান আরমান বক্তব্যে বলেন, আমাদের জনশক্তিরা আমার কাছে ১০ মিনিটের অনুমতি চেয়েছিল কিন্তু আমি অনুমতি দেয়নি। যদি অনুমতি দিতাম তাহলে কাশেমবাজার ছাত্রদল শুন্য হয়ে যেতো।কিন্তু আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছি।
আমরা বি এন পি ও তাদের অঙ্গসংগঠনকে হুশিয়ার করে বলে দিতে চাই, আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম করে যাবো। যদি কেউ বাধা দিতে আসে তবে আমরা তার মোক্ষম জবাব দিতে সক্ষম। আপনারা ছাত্র সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিন নচেৎ জাতীয় নির্বাচনে জনগণ আপনাদের ছুড়ে ফেলতে দ্বিধা করবে না।

বিশেষ অতিথির বক্তব্যে শাহ মাহফুজুল হক তার বক্তব্যে বলেন, ছাত্রশিবিরের নিয়মিত কোরআন প্রশিক্ষণ কার্যক্রমে হামলা করে বিএনপি তাকে ধর্মপ্রাণ মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা এই নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলে দিতে চাই অনতিবিলম্বে দোষিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নচেৎ আমরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

উক্ত সভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর আমীর মাওলানা ইউসুফ, বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী ৫ এর এমপি পদপ্রার্থী বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক হারুন রুবেল, নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ মায়াজ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ