1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে নাগরিক কল্যাণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা।

১৯ অক্টোবর ২০২৫ইং রবিবার বিকেল ৪টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম মানিক, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হযরত আলী,সাধারণ সম্পাদক মো: জব্বার আলী।
ছাত্র প্রতিনিধি মো. তারেক মাহমুদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম (রতন)। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সমাজ ও গোটা প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তারা আরও বলেন, “যে মুখে আমরা পবিত্র ‘মা’ শব্দটি উচ্চারণ করি, সেই মুখে কখনোই মাদক গ্রহণ করা উচিত নয়।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে কাতিহার নাগরিক কল্যাণ কমিটি। আয়োজকরা জানান, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ