1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হোসেনপুরে মাজহারুল ইসলামের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে উৎসবমুখর পরিবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হোসেনপুরে মাজহারুল ইসলামের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে উৎসবমুখর পরিবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ  রিপোর্টার, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের পক্ষে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হোসেনপুরে ব্যাপক গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হোসেনপুর অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল মিছিল বের হয়। শহরজুড়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণও করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মাজহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বিএনপির এমন ব্যাপক গণসংযোগ স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, দেলোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা মাহবুব হাসান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়ছার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তবা তাজবির, সাবেক ছাত্রদল সভাপতি মারুফ আল মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, শ্রমিক দলের প্রচার সম্পাদক ফেরদৌস ইসলাম, সংগঠনিক সম্পাদক মো. স্বপন মিয়া ও রিকশাভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাসিরসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হোসেনপুরের স্থানীয়রা জানান, মাজহারুল ইসলামের মাঠ পর্যায়ের সক্রিয়তা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ