1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চেকপোস্ট বাজারে আদ দাওয়াহ ইসলামী লাইব্রেরির উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চেকপোস্ট বাজারে আদ দাওয়াহ ইসলামী লাইব্রেরির উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোস্ট বাজারে আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫ইং) সন্ধায় ধর্মীয় শিক্ষা ও জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করে “আদ দাওয়াহ ইসলামী লাইব্রেরি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগাঁও ইসলামী একাডেমির পরিচালক শায়েখ মো: জিয়াউর রহমান। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই লাইব্রেরি হবে তরুণ সমাজের আত্মগঠন ও ইসলামি জ্ঞানচর্চার আলোকবর্তিকা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: আবু কালাম। তিনি বলেন, “আদ দাওয়াহ ইসলামী লাইব্রেরি ধর্মপ্রাণ মানুষের জন্য এক মিলনমেলা হবে, যেখানে কোরআন-হাদিস, ইসলামি দর্শন ও ইতিহাসচর্চার সুযোগ সৃষ্টি হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন আদ দাওয়াহ ইসলামী লাইব্রেরির পরিচালক মো: আব্দুল খালেক হাসান মুজাহিদি, সহকারী পরিচালক মুফতি মো: আরিফ বিল্লাহ আরিফ, রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান জিয়া ও সদস্য মো: হামিম রানা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ইসলামী লাইব্রেরির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
দোয়া পরিচালনা করেন মুফতি মো: আরিফ বিল্লাহ আরিফ।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ