1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

আজ ১৭ অক্টোম্বর শুক্রবার বৈকাল ৫ টায় পাঁচবিবির আওলাই ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার,

এছারাও বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু,আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম নান্নু,ইউনিয়ন সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল স্তরে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা সকল নেতা কর্মী ও যুবকদেরকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্যের সংগ্রামে অবিচল থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ