1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে জোড়া খুনের মূল হোতা পারভেজ গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

রামগঞ্জে জোড়া খুনের মূল হোতা পারভেজ গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে জোড়া খুনের মূল হোতা পারভেজ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গত ৯ অক্টোবর নগদ টাকা ও স্বর্ণলাঙ্কারের লোভে আপন মামী জুলেখা বেগম (৫৫) ও মামাতো বোন তানহা আক্তার মীম (২০)কে নৃশংসভাবে খুন করে স্বর্ণালঙ্কার ওর টাকা লুটে নিয়ে যায় পারভেজ। পারভেজ রামগঞ্জ পৌরসভার পৌর ১নং ওয়ার্ড সোনাপুর মহাদড় বাড়ীর মৃত আবদুল করীম ও ফেরদৌসি বেগম পাখির ছেলে। এবং সে একজন সৌদি প্রবাসী।
রামগঞ্জ থানা ও লক্ষ্মীপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জুলেখা বেগমের স্বামী মিজানুর রহমানের বোনের ছেলে সৌদি ফেরত পারভেজ হোসেনকে ঢাকার তুরাগ এলাকার একটি ওয়ার্কশপ থেকে আটক করে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার আকতার হোসেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ শুক্রবার বিকাল ৫টায় জানান আটক পারভেজ হোসেন হত্যাকান্ডের কথা স্বীকার করেছে।
গত মাস দুয়েক আগে পারভেজ হোসেন সৌদি আরব থেকে বাড়ীতে আসলেও রামগঞ্জে না গিয়ে শশুর বাড়ী লক্ষ্মীপুর জেলা সদরে বসবাস করে আসছে। প্রবাসে থাকলেও পারভেজ ঋণের কিস্তিসহ আর্থিক সমস্যায় ভুগছিলো।
ঘটনার দিন ৯ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় পারভেজ হোসেন রামগঞ্জ শহরের একটি দোকান থেকে ছুরি ক্রয় করে ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের খামার বাড়ীর মামা মিজানুর রহমানের দ্বিতল বাসভবনে প্রবেশ করে। এসময় মামাতো বোন তানহা আক্তার মীম পারভেজ হোসেনকে বাড়ীর দ্বিতীয় তলার একটি রুমে নিয়ে আমড়া কেটে খেতে দেয়। এক পর্যায়ে পারভেজ হোসেন কোমর থেকে ছুরি বের করে তানহা আক্তার মীমকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা নিশ্চিত করে নিচের আরেকটি রুম থেকে মামী জুলেখা বেগমকে ডেকে দোতলার তানহা আক্তার রুমে নিয়ে যায়। এসময় মেয়ের রক্তাত্ব দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে পারভেজ হোসেন মামী জুলেখা বেগমকে আমড়ার প্লেট দিয়ে মাথায় আঘাত করে। আঘাতের কারনে জুলেখা বেগম ফ্লোরে পড়ে গেলে রুমে থাকা টি-টেবিল দিয়ে জুলেখা বেগমকে পুনরায় এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে তার সাথে থাকা দারালো ছুরি দিয়ে ফের গলায় ও মুখে উপুর্যপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে।
খুন করার পর আরেকটি রুম থেকে শাবল সংগ্রহ করে স্টীলের আলমিরা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ব্যাগে নিয়ে ঘাতক পারভেজ নিজের জামা কাপড় পাল্টে মৃত জুলেখা বেগমের ছেলে ফরহাদ হোসেন রাব্বীর গেঞ্জি ও প্যান্ট পরে পাশ্ববর্তী পুকুরে শাবল, হত্যায় ব্যবহৃত ছুরি ও প্লেট ফেলে দেয়।
পুলিশ সুপার আকতার হোসেন আরো জানান, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আমরা আটক করি। পারিবারিক তথ্য ও তদন্ত করে ঘটনার মূল হোতা পারভেজ হোসেনকে ঢাকার তুরাগ এলাকা থেকে আটক করি। আটক পারভেজ হোসেনের দেয়া তথ্যমতে লুটকৃত স্বর্ণালঙ্কার, পরিধেয় বস্ত্র, শাবল উদ্ধার করি। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ