1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ফজলুর রহমান সাঈদ: জয়পুরহাটে ভিন্ন ধর্মাবলম্বী দরিদ্র দম্পতির বিয়েতে সহায়তা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ফজলুর রহমান সাঈদ: জয়পুরহাটে ভিন্ন ধর্মাবলম্বী দরিদ্র দম্পতির বিয়েতে সহায়তা

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলার সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুজাহিদপুর গ্রামের গরিব ও অসহায় ভিন্ন ধর্মাবলম্বী শ্রী বদরীর মেয়ের বিবাহ অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিয়ের আয়োজনের ঠিক পূর্ব মুহূর্তে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে কনেপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি ওই দরিদ্র পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, যা তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জননেতা ফজলুর রহমান সাঈদ বলেন,

“মানবিকতা ও সহমর্মিতাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা সবাই মানুষ—একজন মানুষের কষ্টে অন্যজনের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা।”

তার এই উদার ও মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী গভীরভাবে মুগ্ধ হন। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরাও তার প্রশংসা করেন। স্থানীয়দের মতে, ফজলুর রহমান সাঈদের এই উদ্যোগ সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য ও জেলা অফিস সেক্রেটারি মাওলানা মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ