1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাকসুতে শীর্ষ দুই পদে শিবির ও একপদে ছাত্রদল জয়ী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাকসুতে শীর্ষ দুই পদে শিবির ও একপদে ছাত্রদল জয়ী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬টি পদের মধ্যে ভিপি, জিএস সহ ২৪টি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে এজিএস সহ ২টি পদে জয়লাভ করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়াম এ ফলাফল ঘোষণা করা হয়। ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী, জিএস সাঈদ বিন হাবিব ২০১৯-২০ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী এবং এজিএস আইয়ুবুর রহমাব তৌফিক ২১-২২ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ বিভাগের শিক্ষার্থী।

ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ৮ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭২৪ ভোট।

অন্যদিকে, ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭ হাজার ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- মোহাম্মদ শাওন (খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক), হারেজুল ইসলাম (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), জিহাদ হোসাইন (সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক), আবদুল্লাহ আল নোমান (দপ্তর সম্পাদক), জান্নাতুল আদন নুসরাত (সহ-দপ্তর সম্পাদক), নাহিমা আক্তার দ্বীপা (ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), জান্নাতুল ফেরদৌস রিতা (সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক), মাহবুবুর রহমান (বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক), তানভীর আঞ্জুম শোভন (গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক), তাহসিনা রহমান

(সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক), আফনান হাসান ইমরান (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মোনায়েম শরীফ (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান সোহান (ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইসহাক ভূঁঞা (যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক), ওবায়দুল সালমান (সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক), ফজলে রাব্বি তৌহিদ (আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক) ও মাসুম বিল্লাহ (পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক)।

বিজ্ঞাপন
এ ছাড়া, নির্বাহী সদস্যের পাঁচটি পদের সবকটি জিতে নিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিজয়ীরা হলেন-আকাশ দাশ, আদনান শরীফ, জান্নাতুল ফেরদাউস সানজিদা, সোহানুর রহমান ও সালমান ফারসী।

অন্যদিকে, এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ছাড়াও সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

প্রসঙ্গত, নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ১৪টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং মোট নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ