1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু।

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

সাতক্ষীরা টু শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যে সড়কের দুই ধারে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বুধবার সকাল ১১টায় শ্যামনগর ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু করে।
অভিযানে নেতৃত্ব দেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ। উচ্ছেদ অভিযানে এসময় সাতক্ষীরা র‌্যাব-৬ এর (সিপিজি-১) ডিএডি হাবিবুর রহমান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লাসহ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদকালে সড়কের দুই পাশে নির্মিত দোকানপাট, টিনের ঘর, অস্থায়ী কাঠামো ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকেই প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গিয়েছিলো এবং যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ হচ্ছিল।
সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজ জানান, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে সাতক্ষীরা জেলা শহর পর্যন্ত সড়কের দুই ধারের থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
এদিকে, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
প্রসঙ্গত সাতক্ষীরা সড়ক বিভাগাধীন সাতক্ষীরা টু শ্যামনগর-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের শ্যামনগর ফায়ার সার্ভিস মোড় হতে ভেটখালী বাজার পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা অপসারণ জন্য এক সপ্তাহ আগে থেকে বিজ্ঞপ্তি ও মাইকিং করে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ