1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মোঃ আল আমিনের। জেলা প্রতিনিধি কুমিল্লা।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ আল আমিনের। জেলা প্রতিনিধি কুমিল্লা।

সারাদেশের ন্যায় দেবিদ্বার উপজেলায় পালিত হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ১৫ ই অক্টোবর বুধবার সকাল ১০ ঘটিকায় সুবিল ইউনিয়নের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে উৎসবমুখর পরিবেশে টিকাদান কর্মসূচি পালন করা হয়।

টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোশারফ হোসেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন, ও স্কুলের শিক্ষকমন্ডলী, এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

সুবিল ইউনিয়ন স্বাস্থ্যকর্মী জামাল হোসেনের পরিচালনায় শিশু শ্রেনি থেকে পঞ্চম শ্রেনির সকল শিক্ষার্থীকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়।

এসময় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোশারফ হোসেন বলেন টাইফয়েডে দেশে এখন অনেক মানুষ মারা যাচ্ছে, সমাজে কিছু মানুষ এই টিকাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছে। যার ফলে কিছু অভিভাবক এ টিকা গ্রহণে আগ্রহ হারাচ্ছে। তাই আমি সকল অভিভাবককে বলবো টাইফয়েড এর প্রতিশোধক হিসেবে আপনাদের সন্তানদেরকে এ টিকা গ্রহণ নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মীদেরকে সহায়তা করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ