1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে ক্যাডেট তারেকের ১৮তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ক্যাডেট তারেকের ১৮তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া আনসাডাঙ্গী গ্রামের কৃতি সন্তান ক্যাডেট তারেকের ১৮তম জন্মদিন উৎসবমুখর পরিবেশে রাম রায় দিঘিতে পালিত হয়েছে।

ক্যাডেট তারেক ২০০৭ সালে ভরনিয়া আনসাডাঙ্গী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৭ সালে ভোমরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন (পিএসসি) পাস করেন এবং ২০২৩ সালে কাদিহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন। বর্তমানে তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে অধ্যয়নরত।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর একজন কর্পোরাল পদমর্যাদার সদস্য হিসেবে তিনি ইতোমধ্যে এলাকায় পরিচিতি লাভ করেছেন।

জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধু-বান্ধব, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তারেককে জন্মদিনের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। প্রাণবন্ত আয়োজন ও হাসি-আনন্দে ভরপুর পরিবেশে ক্যাডেট তারেকের ১৮তম জন্মদিনটি এক স্মরণীয় দিনে পরিণত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ