1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সেবা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সেবা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিষেবা শক্তিশালীকরণ এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর যৌথ উদ্যোগে কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিসেবা শক্তিশালীকরণ শীর্ষক এক কর্মশালা কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় হলরুমে ১৪ অক্টোবর’২০২৫ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় কুড়িগ্রামের বিভিন্ন যুব প্ল্যাটফর্ম যেমন কিশোরী ক্লাব, স্কাউট, গার্লস গাইড ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থতা পরিষেবা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও কল্যাণ সম্পর্কিত জ্ঞান, মনোভাব ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা এবং কার্যকর যুব সম্পৃক্ততার মাধ্যমে এ সেবার মানোন্নয়ন নিশ্চিত করা। অনুষ্ঠানটি পরিচালনা করেন- বাংলাদেশের নির্বাচিত জেলাগুলিতে কিশোর-কিশোরী এবং যুবকদের সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সুস্থ্যতা পরিষেবা শক্তিশালীকরণ এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্র কনসোর্টিয়া এর টিম লিডার ডা. ফাতেমা শবনম, সহযোগিতায় ছিলেন- জেলা সমন্বয়কারী মো. আতিয়ার রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজার রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোলেনুর বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হালিম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মোঃ আবু বক্কর, স্কাউটের কমিশনার মোঃ আব্দুল লতিফ, সহকারী কমিশনার মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। কর্মশালায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা মতামত দেন যে, কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্কুলভিত্তিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। অংশগ্রহণকারীগণ প্রকল্পটির কার্যক্রমে সক্রিয় সহযোগিতা এবং কিশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ