1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পিং চলমান  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পিং চলমান 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
গত(১২ অক্টোবর)রবিবার সকাল ১০,৩০ মিনিটে বোয়ালখালি উপজেলার বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫  এ প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বোয়ালখালি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ,এই টিকাদান কর্মসূচিতে ১৭৬ শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৭২ হাজার ৬৪৩ জনকে টিকা গ্রহণ করবে,২১১ টি কমিনিউটি কেন্দ্রে ২০ হাজার ২৫৬ জনকে টিকা দেওয়া হবে। বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জাফরিন জাহেদ জিতি”র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লুতফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃনির্গাত জারিন, ডাঃ রাজশ্রী, ডাঃতোফায়েল আহমেদ,ডাঃ মাহমুদুল আলম, ডাঃ শারমিন আকতার, বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অলক কান্তি সেন, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন। বেঙ্গুরা কেবিকেআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী বড়ুয়া, সাংবাদিক শাহেদ হোসেন ছোটন,মনির চৌধুরী রানা,আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:জাফরিন জাহেদ জিতি বলেন, এই টিকা ১২-৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান,এবং ০১-১৩ নভেম্বর পর্যন্ত অন্যান্য কমিনিউটি কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
প্রথম উদ্বোধনীতে মোট ৪ হাজার ৪৮৪ টি টিকা কর্মসূচির আওতায় আনা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ