1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মরহুম কে এম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে গট্টি হাই স্কুল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।

বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নুরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ শামসুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডাঃ শাহআলম, ইউনুস মোল্লা, নুর আলম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান, গট্টি ইউনিয়নের প্রচার সম্পাদক বকুল মোল্লা, বিএনপি নেতা আনসার আলী মাতুব্বর, মাকসুদ আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর একাদশ (০১ গোপালগঞ্জ একাদশ) (০০)গোলে হারিয়ে ফরিদপুর একাদশ জয় লাভ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ