
রায়পুরে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষনে নবাগত ইউ এন ও,র অভিযান
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী অংশে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। গতকাল ১৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, রায়পুর থানার অফিসার ইন চার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাজিদ।
এ সময়ে ৩ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মা ইলিশ ০৪ টি এতিমখানায় বিতরণ করা হয়।
রায়পুর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, রায়পুর থানা, বাংলাদেশ সেনাবাহিনী ও কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রশাসন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।