
এস এম বিপ্লব স্টাফ রিপোর্টারঃ
বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালি ইউনিয়নের ৯ নং বোনারাবাদ ওয়ার্ডের সাংকেমারি গ্রামের এক কিলো রাস্তার সংস্কার করে মানবতার হাত যুব সংগঠন। তাদের নিজেদের অর্থায়নে রাস্তাটি সংস্কার করা হয়।দীর্ঘদিন বৃষ্টি এবং ভারী জান চলাচলের কারণে রাস্তায় পানি জমে মানুষ চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। যার কারনে গ্রামবাসীদের চলাচল করতে অনেক ভোগান্তি পথ হয়। মানবতার হাত যুব সংগঠন এর পক্ষ থেকে রাস্তার সংস্কার করা হয় উক্ত সংস্কার কাজে উপস্থিত ছিলেন মানবতার হাত যুব সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাব্বত খান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান মোল্লা, নাজমুল ইসলাম, অমিত হাসান, হাসিব মীর, বাদশা মোল্লা, সাংবাদিক হাবিবুল্লাহ বাশার, জামাল শেখ, মুজাহিদ শেখ, হামিদ সরদার, নিতিশ হালদার, রাহুল মন্ডল, জিল্লুর রহমান প্রমুখ। এলাকাবাসী অনেক খুশি হন তাদের এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।