1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামায়াত একটি মানবিক দেবিদ্বার উপহার দিতে চায় - সাইফুল ইসলাম শহীদ। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামায়াত একটি মানবিক দেবিদ্বার উপহার দিতে চায় – সাইফুল ইসলাম শহীদ।

আল আমিন কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

 আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা:

দেবিদ্বার উপজেলা ৪নং সুবিল ইউনিয়ন ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আবদুল জলিলের সভাপতিত্বে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৪ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায়, সুবিল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. হারুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪(দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত এম পি প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম, ফতেহাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ হোসাইন, জামায়াত নেতা কাজী আবদুস সাত্তার, গোলাম কিবরিয়া, কেফায়াত উল্লাহ,হেলাল উদ্দিন মাস্টার ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সরকারগুলো মানুষের তৈরী আইন দিয়ে সমাজ পরিচালনা করেছে আর জামায়াত আল্লাহর দেয়া আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। বিগত সরকার গুলো যারাই দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছে, তারা প্রতিবারই দেশের মানুষের সাথে প্রতারণা করেছে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের পরে তার বিপরীতমুখী কাজ করেছে। দুর্নীতি মুক্ত একটি মানবিক দেবিদ্বার গড়ার জন্য এবার সকলে জামায়াতে ইসলামীকে সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে একটি মানবিক দেবিদ্বার উপহার দেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ