1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক গ্রেফতার

গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

১৩ অক্টোবর সোমবার রাতে গাইবান্ধা পৌর শহরের জেলা পরিষদের সামন থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

আটককৃত শহীদুল্যাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর গাইবান্ধা জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায় সদর থানা পুলিশ। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

এবিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমকে জানান, গত ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্যাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় পূর্বেও তাকে গ্রেফতার করা হয়েছিল।

অফিসার ইনচার্জ আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তিনি জানান, ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ