1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মধ্যনগরে বিএনপির জনসভা: ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উন্নয়ন অঙ্গীকার

মোঃ শাহীন আলম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মো.শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির উদ্যোগে মধ্যনগর বাজারে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল।

মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, এবং মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “এই জেলা থেকে প্রতিবছর সরকারকে ১২ শত কোটি টাকার বেশি রাজস্ব দেওয়া হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে এলাকার উন্নয়ন হয়নি। বিনাভোটের সংসদ সদস্যরা জনগণের ভাগ্য নয়, নিজেদের ভাগ্য বদলেছেন।”

তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে এই এলাকায় উন্নয়ন হয়েছিল। আগামীদিনের রাষ্ট্রনায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের মাঝে কাজ করছি।”

কামরুল বলেন, “স্বৈরাচারী সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার মধ্যেও আমরা রাজপথে থেকেছি। আমি জনগণের কল্যাণে রাজনীতি করতে চাই, নিজের স্বার্থে নয়। সুনামগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে ধানের শীষের মনোনয়ন দেবেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ