1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯ জন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৯ জন

মোঃ আসিফুজ্জামান আসিফ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ:

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— আরমান হোসেন (২৫), রুবেল (৩৮), সিরাজুল ইসলাম পলাশ (৩৪), মনির হোসেন (২৪), রেজাউল শেখ (২০), শিমুল (২২), হাসান (১৯), রবিউল ইসলাম (৩০) ও নুরুজ্জামান (৩০)। এসময় তাদের কাছ থেকে দুটি ছুরি, তিনটি ছেনদা, একটি স্টিলের পাইপ, একটি লাইলোন রশি ও দুটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

একইদিন আশুলিয়ার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়।
আটকরা হলো— আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে সানজিদা আক্তার তন্নী (২৬) ও ডেন্ডাবর এলাকার জাফর খানের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

অপরদিকে সাভার থানাধীন কাউন্দিয়া ইউনিয়নে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— মাহফুজ রহমান ও তুষার আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ