1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে মাদকবিরোধী জনসচেতনতায় একতার ডাক “চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদকবিরোধী জনসচেতনতায় একতার ডাক “চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে”

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী ও পদমপুর এলাকায় রবিবার (১২ সেপ্টেম্বর) “চলো মাদকের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শ্লোগান তোলেন—
“মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই, তরুণদের সহযোগিতা চাই।”

অনুষ্ঠানের আয়োজন করে উমরাডাঙ্গী এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
কর্মসূচির সভাপতিত্ব করেন লেহেম্বা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুরশালীন।
প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরনবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহামুদুন্নবী পান্না বিশ্বাস,
ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আক্তারুল ইসলাম,
রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আওলাদ হোসেন,
জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাসেদুল ইসলাম,
উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক শাহজাহান বিশ্বাস,
রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হযরত আলী,
এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাণীশংকৈল উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ মীর সাব্বির রহমান।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাব্বির হোসেন ও লেহেম্বা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর।

প্রধান অতিথি মোঃ নূরনবী তাঁর বক্তব্যে বলেন—

“মাদক একটি পরিবার, সমাজ ও জাতির শত্রু। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ