1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন: ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফ :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা। মোট ২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ২৪ অদম্য ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ