1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে থানায় অভিযোগ—তদন্তে নেমেছে পুলিশ ও কৃষি বিভাগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে থানায় অভিযোগ—তদন্তে নেমেছে পুলিশ ও কৃষি বিভাগ

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে এক কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে করে প্রায় ৪ বিঘা জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পশ্চিম বৈদাহার মৌজার ১৩৩ শতক জমিতে তিনি ধান চাষ করেন। গত ৭ অক্টোবর ভোরে কিছু ব্যক্তি বে-আইনি জনতা দলবদ্ধ হয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে ধানক্ষেতে বনমারা বিষ স্প্রে করে। পরে সকালে গিয়ে তিনি দেখতে পান, জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক সিরাজুল ইসলাম।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মোঃ আরিফুল ইসলাম (৩২) ও অজ্ঞাতনামা কয়েকজন তার জমিতে বিষ প্রয়োগ করে। এ সময় বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, কৃষকের ধানক্ষেতে বিষ স্প্রে করে জমির ধান নষ্ট করা হয়েছে কিনা জানতে চাইলে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কৃষি অফিসের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির প্রকৃত কারণ ও পরিমাণ নিরূপণ করা হবে।

স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম এর সাথে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ৫০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। একারণে কয়েক বছর ধরেই কে বা কাহারা ঐ জমির ধান নষ্ট করে দেয়। এব্যাপারে জমির মালিক সিরাজুল ইসলাম কয়েকবার থানায় অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। এবার তাঁর এই ১৩৩ শতক জমির ধান নষ্টের অভিযোগের ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আয়নীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে দুর্বৃত্তরা এভাবে কৃষকদের ক্ষতি করেই চলবে।এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ