1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দিনাজপুর-৬ এ বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর-৬ এ বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর:
দিনাজপুর-৬ আসনের (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১১ অক্টোবর) বিকেল ৪টায় বিরামপুর পাইলট স্কুল মাঠে। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উজ্জীবিত হয়ে উঠেছিল পুরো মাঠ। এ সমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি জনসভাকে এক বিশেষ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনায় পরিণত করে।

সমাবেশের সভাপতিত্ব করেন দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি নূরুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমীর ও শাইখুল হাদীস, আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হলে খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নেই। এই খেলাফত কেবল একটি রাজনৈতিক দর্শন নয়, এটি একটি ন্যায়ের শাসনব্যবস্থা।” তিনি আরো বলেন, “আমরা জনগণের কাছে ভোট চাই রিকশা মার্কায়, যেন জনসেবার সুযোগ পাই এবং আল্লাহভীতির সঙ্গে দেশ পরিচালনায় অংশ নিতে পারি।

বক্তব্য শেষে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মুফতি নূরুল করিমের হাতে রিকশা মার্কার প্রতীক তুলে দেন এবং আগাম নির্বাচনে ওই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা সভাপতি, মাওলানা জোবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা, মাওলানা আমিরুল, সভাপতি, বিরামপুর পৌর শাখা, মাওলানা আমিরুল ইসলাম, মুহতামিম, কাছেমুল উলুম মাদ্রাসা, মাওলানা মোশাররফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি, দিনাজপুর জেলা, হাফেজ মাওলানা রাসেল ইস, সভাপতি, দিনাজপুর সদর উপজেলা

বক্তারা বলেন, দেশের মানুষ আজ ইসলামী নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। যারা দেশ ও জাতির স্বার্থে কাজ করবে, সৎ থাকবে, ইসলামি আদর্শকে জীবনের মূলনীতি বানাবে এমন নেতৃত্বই আজ জরুরি।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ। এছাড়াও ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা মিনহাজুল ইসলাম, তারেক রহমান, মাওলানা মাহবুবুল আলম, হাফেজ মাওলানা আকরাম হোসেন, মাওলানা মাহবুবুল আলম খান, হাফেজ মাওলানা আব্দুল মাজেদ, মুফতি মাহমুদুল হাসান কাসেমী ও মুফতি রবিউল ইসলাম প্রমুখ।

গণসমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হন। তারা রিকশা প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মাঠে উপস্থিত হন। সমাবেশ শেষে এলাকায় মিছিল বের হয় এবং জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ