1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পরকীয়াতে বাঁধা হওয়ায় নিজ ছেলেকে খুন করলো মা - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পরকীয়াতে বাঁধা হওয়ায় নিজ ছেলেকে খুন করলো মা

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি চট্টগ্রাম:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল জেলা প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রাম ফটিকছড়িতে মায়ের পরকীয়াতে ছেলে বাঁধা দেওয়ায় নিজ ছেলেকে খুন করলো মা।
গত(০৬ অক্টোবর)মঙ্গলবার ফটিকছড়ি নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় এই নির্মম হত্যকান্ডে কামরুল হাসান কাউসার(২১)নামে ছেলেকে তার নিজ মা ও প্রেমিক করিম সহ মিলে খুন করেছে। দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র কাউসার মায়ের পরকীয়া জানতে পারলে মাকে অনেক বার নিষেধ করে কোনো লাভ হয়নি।
মা নিজেই তার পরকীয়া পাকাপোক্ত করার জন্য নিজ সন্তানকে হত্যা করলো। পন্ডিত বাড়ি থেকে কায়সারের মরদেহ উদ্ধার করে স্হানীয়রা।
এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে সকালে তার মায়ের কান্নার শব্দ পেয়ে তার বাড়িতে প্রতিবেশী ছুটে এসে ঘরে দেখতে পায় কাউসারের মৃতদেহ বিছানায় পড়ে আছে। এ সময় তার শরীরে বিভিন্ন স্হানে কাটা এবং রক্তের দাগ দেখা যায়। আত্মীয়স্বজন এলাকাবাসী মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কাউসারের বন্ধু ও পার্শ্ববর্তীদের মতে কাউসার একজন ভালো,নন্ম, ভদ্র ছেলে ছিলো। নিহতের মা’কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় নাতী হত্যার বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের নানী। নিহতের পাশাপাশির লোকেরা জানালো নিহত কাউসারের মায়ের প্রেমিক করিম একজন সিএনজি চালক,সেই নিহতের মা’কে যেখানে সেখানে সব সময় নিয়ে আসা যাওয়া করতো এবং মাঝে মধ্যে ছেলেকে খুশি করতে নানা ধরনের উপহার সামগ্রী কিনে দিতো বলে নিহতের নানী জানান। নিহত কাউসারের নানী আরও বলেন আমার নাতি মাকে এই খারাপ কার্যকলাপ থেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে গিয়ে আজকে সেই নিজেই দুনিয়া ত্যাগ করতে হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ