
কচুয়া প্রতিনিধি মোঃআবু ইউসুফ উদয়:
চাদপুর জেলার কচুয়া উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামির সাবেক আমির এবং চাদপুর জেলার সাবেক মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত ১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার হারুর রশিদের জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার জনতার উপস্থিত ছিলো চোখে পরার মত। প্রিয় নেতাকে শেষবারের মত একবার দেখার জন্য উপচে পড়ে হাজার হাজার সাধারণ মানুষ। ১১ অক্টোবর শনিবার বাদ জোহর কচুয়া উপজেলার পালগিরি উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।উল্লেখ্য গত কয়েকদিন আগে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন থাকার পরে ১০ অক্টোবর রাত বারোটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছরের বেশি।যখনই তার লাশ নিয়ে পালগিরি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন তখনই সৃষ্টি হয় এক আবেগঘন মুহূর্ত। সকল নেতাকর্মীরা কান্না ভেঙে পড়ে। জানাজা পূর্ববর্তী সময়ে জানাযার স্থলে উপস্থিত হন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,চাঁদপুর ১(কচুয়া) আসনের জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম,পৌর আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইনসহ জামায়াত ইসলামি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সবাই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন এবং ইসলামী আন্দোলনে তার জীবনের ভূমিকা ও বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।