1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরগঞ্জে ইসলামী যুব মজলিস সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইসলামী যুব মজলিস সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

জোনায়েদ হোসেন জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ:
ইসলামী যুব মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন মাওলানা ওয়াসিম মাসুদ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফরহাদ হোসেন রাজ।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক সভায় কমিটির ঘোষণা দেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মাওলানা মাহমুদুল হাসান, হোসাইন আহমেদ, ইস্তিয়া আহমেদ, কামরুল ইসলাম, মোঃ জাবের, হাফেজ মেশতাক, মোঃ রাসেল ও মোঃ সোহাগ।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আকরাম খন্দকার এবং শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফরহাদ ফারুকীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে ইসলামী যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ