1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে বাবা-মাকে হত্যার ঘটনায় অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলে আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে বাবা-মাকে হত্যার ঘটনায় অনলাইন জুয়ায় আসক্ত একমাত্র ছেলে আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গলা টিপে ও বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বাসকুরি গ্রামে মা বানুয়ারা বেগমকে গলা টিপে ও রাতে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজু।

পরে নিজ শোবার ঘরেই তাদের মরদেহ মাটিচাপা দেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বোনদেরকে শ্বশুরবাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসে। দুপুরে এলাকাবাসী ও বোনেরা খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকলে মাটির গর্ত দেখতে পান। এতে এলাকাবাসীর সন্দেহ হলে ছেলেকে আটক করে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়।

ত্রিশাল থানা পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেই বাবা-মায়ের হত্যার বর্ণনাসহ নিজেই পুঁতে রাখা জায়গা দেখিয়ে দিলে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

মৃতদের স্বজন ও প্রতিবেশীরা জানান, মোহাম্মদ আলী স্থানীয় কৃষিকাজ ও মাছ ব্যবসার জড়িত ছিলেন। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তার ছেলে রাজু অনলাইন জুয়ায় আসক্ত।

তিনি টাকার জন্য বিভিন্ন সময় বাবা-মায়ের ওপর অত্যাচার করতেন। মাসখানেক আগে তার অত্যাচার সহ্য করতে না পেরে তার স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে বাবার বাড়ি চলে যান।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী তার বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ