1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে লফস’র মানববন্ধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজশাহীতে লফস’র মানববন্ধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

এম. শাহাবুদ্দিন, রাজশাহী প্রতিনিধি :

“কৃষি জমিতে তামাক চাষ, খাদ্য নিরাপত্তায় সর্বনাশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকার বরেন্দ্র কলেজের সামনে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)-এর আয়োজনে এবং এইড ফাউন্ডেশন-এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের সচিব মো. ফারুক হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিজমিতে তামাক চাষ বৃদ্ধি পাওয়ায় মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই প্রতিটি পরিবারকে তামাকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে তামাকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, রানীবাজার বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ, বরেন্দ্র কলেজের শিক্ষার্থী এবং পিনাকল স্টাডি হোমের শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা তামাক চাষ বন্ধ ও খাদ্য নিরাপত্তা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ