1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সফটওয়্যার ডেভেলপমেন্টে খুলনায় নতুন অধ্যায়ের সূচনা। টেকল্যাবস-এর আনুষ্ঠানিক উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সফটওয়্যার ডেভেলপমেন্টে খুলনায় নতুন অধ্যায়ের সূচনা। টেকল্যাবস-এর আনুষ্ঠানিক উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

এস এম বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ খুলনায় তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো “টেকল্যাবস”।
অভিজ্ঞ ডেভেলপারদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান সফটওয়্যার, ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ উন্নয়নের মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তৌফিক-ই-আহমেদ শুভ, প্রফেসর, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।
টেকল্যাবস-এর ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
নর্থ সাউথ পলিটেকনিক এর অধ্যক্ষ শেখ শিহাব উদ্দিন,
ফেমাস প্রপার্টিজ এর চেয়ারম্যান আব্দুল গফুর,
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান,
এয়ারটেক আইটি লিমিটেড এর এমডি রুহুল আমিন,
কালবেলা পত্রিকার খুলনা বুরো চীফ বশির আহমেদ,
আইডিয়াল প্রপার্টিজ অ্যান্ড বিল্ডার্স এর ভাইস চেয়ারম্যান শেখ সাফাত হোসেন লিখন,
ডিএমডি শেখ রফিকুল ইসলাম,
খানজাহান নগর আবাসন এর এমডি শেখ সালাউদ্দিন,
ইসলামী ব্যাংক এর সিনিয়র অফিসার জিয়াউল হক,
গ্রীন টাউন প্রপার্টিজ এর চেয়ারম্যান সাবেক নৌ কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম,
এবং টেকল্যাবস-এর টেক ল্যাবস এর কো-ফাউন্ডার ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির কম্পিউটার সাইন্স বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মোঃ মহসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, ডা. খান কামরুল ইসলাম, প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম,
ফাউন্ডারের পিতা মোসলেম গাজী, এবং তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ হিল কাফি, মোস্তাফিজুর রহমান রনি,ইঞ্জিনিয়ার আয়ুব আলী, ফাইজুর রহমান রাসেল, আব্দুল্লাহ, আব্দুল মহাইমিন, সালমান, ও ওবায়দুল্লাহ প্রমুখ।

উদ্বোধনী পর্বে অতিথিরা বেলুন ও ফিতা কেটে টেকল্যাবস-এর আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।
অনুষ্ঠানস্থল জুড়ে ছিল শিক্ষক, শিক্ষার্থী, প্রযুক্তিপ্রেমী তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতি।

টেকল্যাবস মূলত একটি পেশাদার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যেখানে অভিজ্ঞ প্রোগ্রামার ও ইঞ্জিনিয়ারদের দল
স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি, সিআরএম, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মোবাইল অ্যাপসসহ বিভিন্ন ধরনের কাস্টম সফটওয়্যার তৈরি করে থাকে।
প্রতিষ্ঠানটির লক্ষ্য— দেশীয় বাজারে মানসম্মত ও নির্ভরযোগ্য আইটি সমাধান প্রদান এবং স্থানীয় ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা।

ফাউন্ডার ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক শামীম বলেন—

“আমরা একটি দক্ষ ডেভেলপার টিম নিয়ে কাজ করছি যারা প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট, স্বয়ংক্রিয় ও কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি বিশ্বমানের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান গড়ে তোলা।”

অনুষ্ঠানের শেষে মুফতি মাহমুদুর রহমান ও আলামিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অতিথিদের আন্তরিক আপ্যায়নের মধ্য দিয়ে টেকল্যাবস-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ