1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: শিক্ষা প্রতিষ্ঠানে দিবস উদযাপনের আহ্বান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত: শিক্ষা প্রতিষ্ঠানে দিবস উদযাপনের আহ্বান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত

ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সমান অধিকারের বিষয়ে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি না হলে কন্যাশিশুর ক্ষমতায়ন সম্ভব নয়।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এ উপলক্ষে সচেতন মহল মতামত জানিয়ে বলেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কন্যাশিশু দিবস উদযাপন করা হলে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। তাদের প্রত্যাশা একদিন হয়তো সমাজ এমনভাবে সচেতন হবে, যখন আলাদা করে আর ‘কন্যাশিশু দিবস’ পালন করার প্রয়োজনই থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ