1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
অর্থ মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়ি ভাড়া না দিয়ে মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বেসরকারি শিক্ষক সমিতির উদ্যোগে আজ ৮ অক্টোবর উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী বি এস সির সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রথম শিক্ষক মোঃ সোহরাব হোসেন, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিম মিয়া,টিউরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আথাকরা উচ্চ বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মন্নান বিএসসি সহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিল নিচহরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন বিএসসি,টিউড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম খন্দকার, চন্ডিপুর মনসা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন হীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং শতকরা হারে বাড়িভাড়া প্রদানের জন্য জোর দাবি জানান।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-০৮-১০-২৫ ইং।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ