1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার বিতারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার বিতারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

কচুয়া প্রতিনিধি আবু ইউসুফ উদয়:

কচুয়া উপজেলার ৩নং বিতার ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামির গনসংযোগ অভিযান পরিচালিত হয়েছে।সকল মানুষের কাছে বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াত পৌছিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামির এই আয়োজন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ দাওয়াতী অভিযান পরিচালিত হয়। গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪:৩০টায় ৩নং বিতারা ইউনিয়নের বাইছাড়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ গনসংযোগ শুরু হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মাসুম, কচুয়া পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসাইন, ৩নং বিতারা ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানি, ৩নং ইউনিয়ন এর আমির মাওলানা নাসির উদ্দীন মোল্লা, সেক্রেটারী মোজাম্মেল হক, বাইছাড়া ওয়ার্ডের সভাপতি মোঃ সোহাগ সহ প্রমূখ। গনসংযোগটি ৩নং বিতারা ইউনিয়ন এর বাইছাড়া এলাকা প্রদক্ষিণ করে বাইছাড়া পশ্চিম বাজারে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ গনসংযোগের কার্যক্রম শেষ হয়। সমাবেশে মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন আমরা সবাই আল্লাহর জন্য কাজ করি। এই দুনিয়ার জীবনে আমি আপনাদেরকে কিছুই দিতে পারিনি।তবে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন এর উত্তম জাজা দান করেন।এবং সাথে সাথে বলতে চাই আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন সেহেতু সর্বোচচ দাওয়াতি কাজের মাধ্যমে আমরা সেই সুযোগের সৎ ব্যবহার করে আল্লাহর দেওয়া সেই সুযোগের শুকরিয়া আদায় করতে হবে। সবাইকে দাওয়াতি কাজ বেশি বেশি করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ