1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরের বোয়ালমারীতে গাছ উপড়ে পড়ে ব্যক্তিগত পুকুরে মালিকের দাবি গাছটি তাঁর জমির, সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে সমাধান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে গাছ উপড়ে পড়ে ব্যক্তিগত পুকুরে মালিকের দাবি গাছটি তাঁর জমির, সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে সমাধান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে গাছ উপড়ে পড়ে ব্যক্তিগত পুকুরে মালিকের দাবি গাছটি তাঁর জমির, সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে সমাধান

আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
বোয়ালমারী (ফরিদপুর):
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামার গ্রামে রাস্তার পাশে থাকা একটি বড় গাছ সম্প্রতি ঝড়ে উপড়ে পাশের ব্যক্তিগত জমির পুকুরে পড়ে। পরে জমির মালিক গাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

ঘটনার পর স্থানীয় দুই সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরকারি জায়গার বলে দাবি করেন। তবে এলাকাবাসী ও জমির মালিকের পরিবার জানায়, গাছটি দীর্ঘদিন ধরে ওই জমির সীমানার ভেতরেই ছিল।

এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে একজন সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফলে গাছের মালিককে প্রশাসনিক বা আইনি জটিলতায় পড়তে হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, সাংবাদিকদের দাবি যাচাই না করেই করা হয়েছিল। তাঁদের ভাষায়, “গাছটি ব্যক্তিগত জমির ভেতরেই ছিল—এটা এলাকায় সবাই জানে।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ